Banner 4

শুক্রবার, ১ মে, ২০২০

01/05/2020

আমার আজকের দিনটা ভীষণ ই বোরিং একঘেয়েমি মাখা গৃহবন্দী একটা দিন টা বলতে পারেন।




আজ দিনের শুরু টা  হলো এমন ভাবে -সকালেই বাবা মা দুজনে ডাক্তার বাবুর কাছে গেল, মা এর সেই দাঁত তোলার পর সেলাই হয়েছিল না সেটা কাটলো আজ।আমার বদলে বাবার যাওয়ার কারণ তা বলি।  গতকাল জানেন বাবার শরীর টা একটু খারাপ করেছিল। আসলে খানিকটা  আমাদেরই দোষ - গত পরশু আসলে বাবা  মা দুজনেই মাসির বাড়ি গেছিলো প্রেসার তা চেক করতে। মাসির ছেলে সন্তোষ দা প্রেসার মাপার একটা যন্ত্র কিনেছে তাই।  এইবার সেই মেশিনে বাবা প্রেসারটা অস্বাভাবিক রকম কম দেখে কিছুটা পাকামো করেই হাই প্রেসার এর জন্য যে ওষুধ টা  খায় সেটা গত দুদিন বন্ধ করে দিয়েছিলো তাই একটু সমস্যা হচ্ছিলো আর কি শরীরে।তাই আজ দুজনেই বেরিয়েছিল মা এর দাঁতের সেলাই টাও কাটা হবে আর বাবার প্রেসার টাও মাপা হয়ে যাবে।সেই উদ্দেশ্যেই দুজনে  রওনা হবার খানিকটা বাদে পাশের বাড়িতে একটা ঘটনা ঘটতে দেখলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করবো বলে আজ লিখতে বসা।হমুখ ধুয়ে জল খাবার খেয়ে কাগজের পাতা টা ওল্টাতে যাবো কি সেই সময় শুনি পাশের বাড়ির কাকু ও কাকিমার মধ্যে তুমুল ঝামেলা -কারণ টা যদিও খুব সামান্য বলেই আমার মনে হয়।যদিও এখনো আমার বিয়ে হয়নি বা সংসার হয়নি, তাই সংসার সম্বন্ধে আমার ধারণাটা হয়তো কিছুটা আবছাই !তবু এটা বলতে পারি যে যেখানে আত্মসম্মান বোধ বা আত্মমর্যাদা বোধ প্রশ্ন চিহ্নের মুখে পড়ে,সেখানে সংসারের বেড়াজালটাও মনে হয় ফিকে পরে যায়! আর হেয়ালি না করে ঘটনা টা বলি শুনুন। ব্যাপার টা খানিক টা এইরকম যে কাকু শুধু বাইরে ঘুরে কাজ করতে ভালোবাসেন কিন্তু বাড়িতে লক ডাউনের সময় কাকিমার বাড়ির কাজের এতো চাপ দেখেও উনি কোনো ভাবে সহায়তা করেননা বা করতে চান না। ওনার এরকম টা  মনে হয় যে, ঘরের কাজ ছেলেরা করলে নাকি ছেলেদের আত্মসম্মানে লাগে এবং খুব অবাক করার বিষয় এটাই যে ওনার এরকমও মনে হয় যে ওনার একার প্রচেষ্টাতেই উনি পুরো সংসারটা কে দাঁড় করিয়েছেন ওতে কাকিমার কোনো ভূমিকা নেই।













আমার বলতে খুব লজ্জা লাগে যে এই চিন্তাধারা টা শুধু কাকিমা কে অপমান করার ব্যাপার টা না সম্পূর্ণ নারীজাতির প্রতি ওনার যে  বিরূপ অসম্মানজনক ধারণা সেটা  কে ভীষণ প্রকট করে দিলো।বলতে পারেন, আমাদের তথাকথিত সমাজ যে আজও পুরুষতান্ত্রিক দমন নীতিতেই চলে সেটারই খানিকটা ঝলক কিছুটা প্রকাশ দেখলাম ওনার মধ্যে। যেন মনে হলো, ঘরের এক কোণে  থাকা ছোট মেয়েটা কি বড়ো হয় শুধু এমনই কোনো পুরুষের দমন নীতির স্বীকার হবার জন্য?নাকি জীবনসঙ্গীর সাথে প্রতিটি পদক্ষেপে সসম্মানে তাল মিলিয়ে জীবনটার প্রতিটি মুহূর্ত কে সুখে শান্তিতে আনন্দে উপভোগ করার জন্য আপনারাই বলুন?সে পরিস্থিতি যেমন ই হোক না কেন!আমি এতো গুলো কথা বলছি বলে এটা একদমই ভাববেন না যে কাজ নেই তাই অপরের সমালোচনার মতো একটা ফালতু কাজ করে সময়ের অপব্যাবহার করছে আর আমরা যারা পড়ছি তাদেরও মূল্যবান সময়টা কে নষ্ট করে দিচ্ছে!বিষয় তা ইটা একদম ই না বিশ্বাস করুন। আমার এতো তা খারাপ লাগছে কেন জানেন কারণ আমিও একটা পুরুষ!আর আমার বাড়িতে মা বোন আছে ,বোনের তো বিয়েও হয়ে গেছে। তাই আমাকে একজনের পুরুষের প্রতীকী চরিত্র কল্পনা করুন না !আপনাদের অনুরোধ করবো যে বাড়ির সকল মহিলাদেরও ততটাই গুরুত্ব দিন, সম্মান করুন; যতটা সমবয়সী পুরুষদের করেন কারণ আপনাদের ভরণ পোষণে বা এই সমাজ গঠনে পুরুষদের যতটা ভূমিকা নারীদেরও ঠিক ততটাই ভূমিকা রয়েছে; আমি তো বলবো পুরুষদের তুলনায় হয়তো একটু বেশিই আছে! কারণ ভাবছেন তো?নিজের মায়ের কথাটাই ভাবুন না -দেখবেন যে কোনো কাজে তাঁর ধৈর্য্য, নিষ্টা,সহ্যক্ষমতা বা আত্মৎসর্গ  সবার চেয়ে বেশি কখনো কখনো বা বাবাদের থেকেও বেশি। তাই নিজের মাকে যদি ভালোবাসেন সম্মান দেন তাহলে একই সম্মানটা নিজের অর্ধাঙ্গিনীকেও দেবেন,এইটা ভাববেন যে ঈশ্বর নিজে সকল কে দেখা দেন না তাই মা কে সবার কাছে পাঠিয়েছেন সেই ঈশ্বরের দূত হিসাবে যার কাছ থেকে পাওয়া  শিক্ষা ,ভদ্রতা ,নম্রতা ও মূল্যবোধ কে পাথেয় করে জীবনের প্রতিটি মুহূর্তে নিজের স্ত্রীকে তার প্রাপ্য যোগ্য সম্মানটুকু দেবেন তাতে দেখবেন আপনিও আনন্দে থাকবেন ওই মানুষটাকেও মনে হয়ে আনন্দে রাখতে পারবেন।এতে আপনি  কোনোভাবেই অপমানিত হবেন না বা অসম্মানিত ও হবেন না তবে আপনার ভালোর জন্যই জানবেন আপনার মধ্যে থাকা পুরুষরূপী অহংবোধটার মৃত্যু ঘটেছে!যেটা আপনার সুন্দর সুস্হ জীবনযাপনের পথ টা কে আরো সুগম করবে বলে আশা করি।কারণ এটা তো মানবেন যে মা কে যেমন ঈশ্বর আপনার কাছে পাঠিয়েছেন তার স্স্বরূপ  হিসাবে ঠিক তেমনি ই আপনার জীবনসঙ্গী কেও কিন্তু তিনিই পাঠিয়েছেন আপনার ভালোবাসার সঙ্গী হিসাবে জীবনের সুখ দুঃখের প্রতিটি ক্ষণ ভাগ করে নেবার জন্য। আজ এই কথা গুলো আমি বলতে পারি শুধু আমার প্রতি ওর গভীর ভালোবাসার জোরে,প্রতিমুহূর্তে এটাই আমার মনে হয় যে, আমি খুব ভাগ্যবান যে ওকে পাশে পেয়েছি।ঠিক এইরকম নিজের মানুষ টা  কে একটু বলতে শিখুন যে সে আপনার কাছে কতটা প্রয়োজনীয় কত টা সৌভাগ্য আপনার তাই তাকে পেয়েছেন এ জীবনে।তাই বলে সংসারে কি ঝগড়া ঝামেলা হয়না এইটা বলবেন তো?অবশ্যই হয় এবং ভবিষ্যতেও হয়তো হবে তবে সেটা কখনোই তার নির্দিষ্ট সীমা  লঙ্ঘন করবেনা কারণ ঠান্ডা মাথায় পারস্পরিক আলোচনার  মাধ্যমে সব সমস্যারই সমাধান সূত্র ঠিক এ বেরিয়ে যায় বলে আমার মনে হয়। যাক আজকের মতো এটুকুই থাকে।অনেক জ্ঞানের কথা বলে ফেললাম মনে হয় মাপ করে দেবেন। বিদায় বন্ধুরা।


                                                         🙏 নমস্কার 🙏



----------------------------------------------------------------------------------------------------------------------

ENGLISH TRANSLATION:-

You can say that today is a very boring day for me. Today is the beginning of the day in this way. In the morning both my parents went to the dentist's chamber. After removing the tooth of my mother, it was not sewn and cut today.  I say that.  Yesterday I knew my father's body was a little bad.  It's actually our fault - last night both parents actually went to my aunt's house to check the pressure.  That's why my cousin named Santosh bought a pressure gauge.  This time on that machine, the father saw that the pressure was abnormally low and stopped taking the medicine for high blood pressure for the last two days, so there was a little problem in the body. So today both of them came out.  It will be done. For that purpose, apart from the two of them leaving, I saw an incident happen in the next house and I will share it with you.  Let's sit down to write today. I'll wash my face, drink water and go to flip the sheet of paper. Did I hear that time?  My idea may be a bit vague! But I can say that where self-esteem or self-esteem is in question, the fence of the world is also in question.  The second is gloomy!  And listen to the story without hesitation.  The thing is that uncle just loves to work outside but when he locks down at home, he doesn't help or want to help in any way even though he sees so much pressure on aunty's housework.  It seems to her that boys do the housework or the boys feel self-respect and it is very surprising that he also thinks that aunty has no role in making the whole world stand by her efforts alone.


 I am very ashamed to say that this thought is not just a matter of insulting aunty only, it's a matter of showing his disrespectful attitude towards women.  You can say, I saw in him a glimpse of the fact that our so-called society still follows the principle of patriarchal repression.  It seems as if the little girl in one corner of the house grows up just to accept the repressive policy of such a man? don't you just think that as there is no work for me ,i am talking so much, so it is a waste of time to do a useless thing like criticizing others. Who is wasting the precious time of those who are using it and those of us who are reading it! Don't believe it at all.  You know why I feel so bad because I'm a man too! And I have a mother and sister in my house, the sister is also married.  So let's imagine me as a symbolic character of the man! I urge you to give equal importance and respect to all the women of the house;  As much as men do to your peers because women have just as much of a role to play in your upbringing or in the formation of this society;  I would say there may be a little more than men!  Do you think the reason? Don't think about your own mother - you will see that her patience, dedication, endurance or self-sacrifice in any work that is sometimes more than everyone else or more than her father.  So if you love and respect your mother, you will give the same respect to your better half, think that God Himself does not appear to all, so He has sent the mother to all as an angel of God from whom the teachings, politeness, humility and values ​​are taught.  Give your wife the respect she deserves at the moment and you will be happy to see that man too.  You will be happy in this way. You will not be insulted or disrespected in any way, but for your own good, you will know that the masculine ego in you has died permanently!  Just as God sent her to be your spouse, so that your life will be fruitful by sharing happiness and sorrows of life every moment of your journey as a partner. Today I can say these things only because of her deep love for me, every moment it seems to me that I am very lucky to have her by my side. Just learn to tell your own people how much she is precious to you, how much good luck you have! you have got her in this life. So you say that there is no quarrel in the world? Of course there is and there will be in the future, but it will never exceed its limit.  Don't do it because it seems to me that the solution to all the problems comes out through mutual discussion in a cold head.  Let it be the same as today. I have talked about a lot of knowledge, I think you will measure it.  Goodbye friends.






মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

28-04-2020

আজ দিনটার প্রভাতী সূচনা বৃষ্টির জলকণা দিয়ে। ভোরের আলো অল্প ফুটতে দেখি আকাশ টা ভয়ঙ্কর রকমের মেঘলা করে এলো। বলতে চাইলো যে এই সময় তা মনে হয় বেরোনোর জন্য ঠিক না।


 আমার আজ বেরোনোর একটু তাড়া ছিল বটে ,ওই সংসার চালানোর জন্য কিছু টাকা মা এর হাতে তুলে দেব তাই।  বুঝতেই পারছেন, এই লক ডাউন এর আবহাওয়ায় কাজকর্ম তো শিকেয় উঠেছে ,ওদিকে করোনার ভয়ে মানুষজনের সাথে মেলামেশাও বন্ধ প্রায়,এমন একটা পরিস্থিতি তে বাড়ি থেকে বেরোনোর আনন্দ তা মাটি হয়ে গেলে কেমন লাগে বলুন ! তাই সকাল সকাল মেজাজ টাও গেল গরম হয়ে। তবু প্রকৃতির ইশারাকে অমান্য করার সাহস হলো না। কিন্তু  আর যাই বলুন আবহাওয়াটা  আজ সত্যিই খুব রোম্যান্টিক। তাই প্রিয় মানুষ টার  কথা ভাবতে ভাবতে মন টা মুহূর্তেই ভালো হয়ে গেলো। ইতিমধ্যেই দেখি প্রকৃতিও তার রং বদলেছে, আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে ; সূর্যি মামার দেখা পাওয়া গেছে। তাই আর একটুও বিলম্ব না করে না খেয়েই রওনা  দিলাম অবশ্যই মাস্ক পরে। বেরোনোর সময় মা কে বলে গেলাম, বেশি দেরি হবে না মা ,এইতো যাবো আর আসবো তারপর এসেই খাবো। বেরিয়ে রাস্তাঘাট চারপাশের গাছপালা গুলোকে একটু প্রাণ ভরে দেখতে দেখতে চলেছি,আসলে অনেকদিন পরে বেরোলাম যে !এমন সময়ে  অবাক করার মতো এক ঘটনা দেখলাম বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতো জানেন।ব্যাপার তা বলি শুনুন।



  আমাদের পাড়াতেই প্রগতি সঙ্ঘ ক্লাবের সামনে দেখি দুই মোটর ভ্যান দাঁড়িয়ে,ভ্যান ভতি বেশ কিছু চালের বস্তা আর কিছু আলুর বস্তাও  রয়েছে।কৌতূহলের বশেই  জিজ্ঞাসা করাতে এক দাদা বললেন, "এই তো আজ আমরা কজন মিলে কিছু গরিব ঘর কে ৫কেজি করে চাল আর ৫ কেজি করে আলু দেবো। "কিছুটা অবাক হলাম এইটা ভেবে যে আমাকে একবার বললেন  না ওনারা? তাহলে আমিও কিছু টাকা মানুষের সাহায্যে দিতে পারতাম!" যাক গে! সে ব্যাপার টা  মনের মধ্যে চেপে রেখে কথাটা ঘোরানোর জন্য জিজ্ঞাসা করলাম, "দাদা আপনারা  ক্লাব এর সদস্যরা মিলেই তাহলে arrangement করলেন  সব?"দাদা  "হ্যাঁ" বলে সম্মতি জানালেন । এই অবধি ব্যাপার টা ঠিকই  ছিল কারণ কাজ টা  তো নিঃসন্দেহে একটা ভালো কাজ বলুন? মানুষ কে সহযোগিতা করছেন ওনারা !এইবার বলি অবাক করার মতো ব্যাপার টা কোথায় দেখলাম।দেখি কিছু ছেলে যারা শুধু ফোন বিভিন্ন কোন থেকে ছবি তুলছে। কৌতূহলের বসেই জিজ্ঞেস করলাম ,"আচ্ছা, আপনারা  এতো ছবি তুলছেন ফোনে সেলফিও তুলছেন ব্যাপার টা কি?" একটু রসিকতা করেই বললাম।















কথাটা বলতেই একজন দাদা বলে উঠলেন,"আরে দাদা, আমরা একটা ভালো কাজ করছি ফটো না তুললে হবে কিভাবে?এই ছবি গুলোই তো ফেইসবুকে  আপলোড করবো। আরো পাঁচটা লোক জানবে যে, দান ধ্যান এর কাজে আমরাও সমান ভাবে ব্রতী হয়েছি বুঝলেন।"সব কিছু শুনে চুপচাপ এটিএম এ টাকা তোলার জন্য আমি হাত দিলাম কারণ আমার একটা অভ্যাস আছে জানেন, যেখানে আমার মনঃপুত হয়না সেখানে আমি হয় চুপ করে থাকি আর না হয় নির্বাক ভাবে সময় তা অতিবাহিত করে দি।কারণ একটা কথা আছে না বোবার কোনো শত্রু নেই !এমনিতেই করোনা মহারাজের চারদিকে যা দাপট চলছে, মাঝে মাঝে মনে হয় এই বুঝি প্রাণ টা গেলো আর কি !তাই অযথা শত্রু মনোমালিন্য করে লাভ নেই। এই ভাবতে ভাবতে এটিএম এর সামনে এসে উপস্হিত হলাম। মানুষজন ও নেই সেরকম, একজন ভদ্রলোক বেরোতেই ভিতরে ঢুকে টাকা টা তুলে বাড়ি ফিরে এলাম। খাওয়া দাওয়া সেরে আমার প্রথম কাজ হয়ে দেখা দিলো ফেইসবুক তা একবার চেক করে দেখা। নাহলে মশাই শান্তি পাচ্ছিনা যে! এই ভেবে ফেইসবুক এর প্রগতি সঙ্ঘের পেজটা খুলতেই দেখি ওই ভদ্রলোকের কথার খুব দাম !সত্যি ওই পোসেই ছবিগুলো সব আপলোড হয়েছে সঠিক সময় মতোই। তবে পোস্ট টি তে একজন দিদি র কমেন্ট পড়ে কিছুটা স্বস্তি পেলাম।মনে হলো, আমার মনের কথাটা উনি কিভাবে জানলেন? কমেন্ট টা  ছিল এইরকম,"তোমরা সাহায্য করছো ভালো কথা,ছবি দিয়েছো কেন?প্রচার হচ্ছে নাকি?" আমার মনোভাবটাও খানিকটা ঐরকম জানেন,যে মানুষ কে নিজের সাধ্যমতো দেবো যত তা পারবো কিন্তু সেটা প্রচার করতে যাবো না। নাহলে ব্যাপার টা  অনেকটা এরকম দাঁড়ায় না বলুন যে,মানুষের খাদ্যদ্রব্য টাও যেন প্রতিযোগীদের প্রতিযোগিতার বিষয়বস্তু আর যে প্রতিযোগিতার উপহার হলো সোশ্যাল মিডিয়াতে পাওয়া হাজারো লাইক,কমেন্টস!"ব্যাপার টা আজব শুনতে লাগলেও কিন্তু সত্য একটু ভেবে দেখবেন। তবে শুধু দিদির কমেন্ট টার   কথা বললে ব্যাপার তা একপেশে শোনায়, তাই বলে রাখি এক দাদা ওতে এক সুন্দর রিপ্লাই ও দিয়েছেন। রিপ্লাই টা খানিক টা এইরকম -"দিদি, প্রচার টা সেই সমস্ত অবিবেচক মানুষ কে সচেতন করার জন্য, যাদের যথেষ্ট সামর্থ্য থাকা সত্ত্বেও দান  করার মানসিকতা নেই। "এই কথাটার ও দারুন যৌক্তিকতা আছে বলবো,কারণ আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা কত টাই বা দিতে পারবো সেক্ষেত্রে ধনী ব্যাবসায়ীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হবে। তবে দেশ জুড়ে হাজার হাজার দিনমজুর মানুষ গুলোর মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া সম্ভবপর  হবে। চলুন সকলে মিলে একটা শপথ নি।  করোনার সঙ্গে যুদ্ধে আমরা জিতবোই, তবে সকলে মিলে একসাথে একজোট হয়ে লড়বো এবং জিতবো ,কাউকে পিছনে ফেলে স্বার্থপরের মতো এগিয়ে যাবোনা ,অনাহারে কাউকে মরতেও দেবো  না , নিঃস্বার্থ ভাবে নিজেদের সাধ্য মতো দান করবো, social distancing বজায় রাখবো , যাবতীয় সমস্ত বিধি নিষেধ নিয়ম কানুন মেনে চলবো এবং সকলে মিলে একসাথে লক ডাউন মেনে চলবো। তাহলে দেখবেন সেই দিন টা দূর নয় যখন যুদ্ধের শেষে করোনা মুক্ত পরিবেশে আমরা সকলে মিলে একসাথে চিন্তা মুক্ত ভাবে শ্বাস নেবো এবং যুদ্ধ্ জয়ের আনন্দটা কে উপভোগ করতে পারবো। এই বলেই আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। বিদায় বন্ধুরা। সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। Live and let live.stay at home and stay safe



                                                                🙏  নমস্কার 🙏



----------------------------------------------------------------------------------------------------------------

English Translation :-

Today is the morning start of the day with raindrops.  When I saw the light of dawn dim, the sky became very cloudy.  Wanted to say that this time it seems not right to go out.  I was in a hurry to leave today, so I will hand over some money to my mother to run the family.  Understandably, the work has been learned in this lock-down weather, meanwhile the coroner is almost out of touch with people, in such a situation, tell me how it feels when the joy of leaving the house becomes dust!  So in the morning the mood became hot.  Yet he did not dare to disobey the gestures of nature.  But whatever you say, the weather today is really very romantic.  So my mind got better at the moment when I thought about my dear man.  Already I see that nature has also changed its color, the sky has become somewhat clearer;  Surya Mama was found.  So I left without any further delay, of course, after the mask.  When I went out, I told my mother, it will not be too late, mother, I will go and come here and then I will come and eat.  I went out to see the plants around the road with a little bit of life, in fact I went out after a long time that! I saw a surprising event at such a time to know how to enjoy quite a bit.  In front of the Pragati Sangha Club in our neighborhood, I saw two motor vans parked. There were several sacks of rice and some sacks of potatoes in the van. Out of curiosity, one of the grandfathers said, "How many of us make 5 kg of rice and 5 kg of rice in a poor house?"  I'll give you potatoes. "I was a little surprised to think that they didn't tell me once?  Then I could give some money to help people too! "Let's be gay!"  It was right because the work is definitely a good job. Who are the people they are cooperating with?  Six boys who are just taking pictures from different angles on the phone. I asked curiously, "Well, you are taking so many pictures, taking selfies on the phone, what's the matter?" I said jokingly. After saying that, a grandfather said, "Hey grandpa, we are a good one."  I am working, how can I not take photos? I will upload these pictures on Facebook.  Five more people will know that we are equally novices in the work of Dan Dhyana. "After listening to everything, I quietly reached out to withdraw money at the ATM because I know I have a habit.  Spend time in a silent way. Because there is not a word, Bob has no enemies!  What's the point? So there's no point in unnecessarily manipulating the enemy. Thinking about this, I came to the front of the ATM. There are no people like that. A gentleman came out, took the money and came back home. After eating and drinking, Facebook became my first job.  Check it out once and see. Otherwise, I can't find peace!  The pictures have all been uploaded at the right time. But I was relieved to read a sister's comment on the post. I thought, how did she know what was on my mind? The comment was like, "You are helping, good thing, why did you give the picture? Is it being promoted?"  ? "He also knows my attitude a little bit like that, I will give as much as I can to the people but I will not go to publicize it.  Otherwise, the issue is not so much that human food is also the subject of the competition and the gift of the competition is the thousands of likes and comments found on social media! "It may sound strange, but think a little about the truth. But just talking about your sister's comment.  It sounds one-sided, so let me just say that a grandfather gave him a nice reply.  Such - "Sister, preaching at people who are aware of the unjust order, despite the fact that those who can afford to donate enough to have the mentality.  "There's a lot of logic to this, because we, the people of middle-class families, have to lend a helping hand to the wealthy businessmen as much as we can. But it will be possible to give a handful of food to thousands of day laborers across the country.  No. We will win the war with Corona, but we will all fight and win together, leaving no one behind.  we will not go ahead like selfish, we will not let anyone die of starvation,and will try to selflessly donate as much as I can, we will maintain social distancing, we will abide by all the rules and regulations and will follow the lock down together.  In the end, in a corona-free environment, we can all breathe freely together and enjoy the joy of winning the war.  Kerr made the statement to an end. Farewell, my friends. We all should be good, and all good. Live and let live.stay home and stay safe.

You must visit the followink link :
https://www.worldometers.info/coronavirus/

 





  

রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

26/04/2020

 কেন জানিনা মন টা খুব খারাপ জানেন ।নিজেকে অনেক বার প্রশ্ন করলাম কেন এতো মন খারাপ কেন ?মা এর দাঁতের অপারেশন হয়েছে, কথা বলতে পারছেনা বলে?ওর সাথে দেখা হচ্ছে না বলে? দীর্ঘদিন বাড়ি থেকে বেরোতে পারছিনা  বলে মানসিক অবসাদ? নাকি দেশের এই জটিল পরিস্থিতি তে গরিব মানুষ গুলো কে নিজের মনো মতো সাহায্য করতে পাচ্ছিনা বলে?অনেক মানসিক অন্তর্দ্বন্দ্বের পর উত্তর পেলাম যে না শেষ তাই হয়তো ঠিক।













কর্মহীন শ্রমিকেরা
যতটা পারছি  সাহায্য করছি জানেন আমার সাধ্যমতো ।তবে করে শোনানোর মতো পাপ কাজের ভাগিদার হতে চাই না তাই কথাটা  এখানেই চেপে গেলাম।তবে আজ সকালে এক অন্য রকম অভিজ্ঞাতা হলো সেটাই আপনাদের মধ্যে শেয়ার করবো। বলে লিখতে বসলাম।সকাল তখন আটটা পঁয়ত্রিশ বাজে এক মাঝ বয়সি ভদ্রলোক কে দেখি নিঃশ্বব্দে মাছ বিক্রি করতে বেড়িয়েছেন। ব্যাপার টা অবাক ই লাগলো যে সাধারণত কিছু বিক্রি করতে বেরোলে মুখে বলে বলেই বিক্রি করতে দেখেছি ,কিন্তু এনার মুখে আওয়াজ নেই কেন? তাই নিজেকে দমিয়ে না রেখে ভদ্রলোক কে ডেকে বললাম  যে কি মাছ আছে দেখি। সেটা শুনে বিলম্ব না করে খুব শীঘ্রই উনি আমার সামনে এসে উপস্থিত হলেন। মাঝারি উচ্চতার মানুষ টা,  মাথায় টাক তবে মুখে একরাশ দুশ্চিন্তার ছাপ! ওনার কাছে দেখি দুটি সাড়ে ৯৫০ গ্রাম ওজনের রুই মাছ আছে। সঙ্গে সঙ্গে একটা মাছ নিতে রাজি হয়ে গেলাম কারণ এই লক ডাউন এর সময় জানেন আমাদের এই পশ্চিম বাংলা র হুগলী জেলা তেও করোনা ধীরে ধীরে তার পরিসর বাড়াতে শুরু করে দিয়েছে-অনেকজন ই  আক্রান্ত হয়ে পড়েছেন। আমাদের এলাকাও এর ব্যতিক্রম নয় !তাই সরকারি উদ্যোগে পুলিশ প্রশাসনের সহায়তায় নিকটবর্তী বাজার থেকে শুরু করে সব কিছুই আস্তে আস্তে বন্ধের দিকে অগ্রসর হচ্ছে।যাক কে অনেক বেশি বলে ফেললাম;ভদ্রলোক আমার কথা মতো মাছ তা কাটতে বসেছেন ইতিমধ্যেই এবং কাজটা  করার সময় লক্ষ্য করলাম ওনার হাত তা ক্রমাগত কাঁপছে। সন্দেহের বশে জিজ্ঞেস ই  করে ফেললাম-"আচ্ছা, দাদা আপনি আগে কি কাজ করতেন?"

পরিযায়ী  শ্রমিকরা










বললেন-"আমি কলকাতা বৌবাজারে সোনার দোকানে কাজ করতাম,এখন তো সব ই বন্ধ তাই সংসার চালানোর জন্য বাধ্য হয়ে মাছ বিক্রি করতে নেমেছি।এবং কথা টা বলতে বলতে দেখি ওনার চোখের কোণে  জল ! কিছুটা সামনে নিয়ে বললেন আচ্ছা আমি না কাটতে গিয়ে একটু পিত্তি গলিয়ে ফেলেছি একটু জল দিন ধুয়ে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে।"সেই মতোই ওনাকে জল দিলাম। মাছ গুলো একজায়গায় দিয়ে টাকা নিয়ে ভদ্রলোক হাসি মুখে চলে গেলেন আর এটাও বলে গেলেন-"দাদা ভালোই বিক্রি হচ্ছে।" এই ঘটনা টা হয়তো খুবই সাধারণ একটা  ঘটনা বলে প্রতিভাত হবে তবে এটাই আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি। ওনার মতো বহু মানুষ ই  কর্মহীন আজ !  হয়তো ওনার মতো অনেক রবিনদা ই আজ সংসার চালানোর চিন্তায় নিমগ্ন ,অন্নের সংস্থানে ব্যস্ত ; যেকোনো সৎ উপায়ে জীবিকা অর্জনে করতে উদ্যত।এটা থেকে একটা শিক্ষা পাওয়া যায় বলুন, কোনো কাজ ই ছোট না। শুধু  পড়াশুনা করে শিক্ষিত হয়েছি বলে আমি ওই কাজ করতে পারবোনা! এটা আমার কাজ না !এই আত্মসম্মান বোধের নামে নিজের অজান্তেই যে অহংবোধ টা আমাদের মধ্যে এসে পড়ে না ,আসুন আস্তে আস্তে সবাই মিলে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করি। আপনাদের  মনে স্বভাবতই প্রশ্ন আসছে না যে এতে কি সমাজের বর্তমান অবস্থার কোনো উন্নতি হবে? না হয়তো হবে হয়তো বা না! তবে আমার মনে হয় হবে;তাই চেষ্টা করতে দোষ কোথায় বলুন ? কেন বললাম একটু বুঝিয়ে বলি।  লেখা টা হয়তো একটু বেশি দৈর্ঘ্যের হয়ে যাবে- একটু কষ্ট করে পড়ে  নেবেন। যেমন ধরুন না কাউকে কষ্টে আছে দেখলে আমরা শান্ত্বনা দি তাকে,খুব বেশি হলে সাহায্য করে দি কিছু টাকা দিয়ে পরমুহূর্তেই ভুলে গিয়ে নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে যাই।  কিন্তু কখনো কি তার কষ্ট তা কে তার জায়গা তে নিজেকে বসিয়ে বোঝার চেষ্টা করি ? হয়তো আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে একমত হবেন যে করিনা। সেটাই একটু করার চেষ্টা করিনা চলুন সবাই মিলে।  সহানুভূতি শব্দ কে সমানানুভূতি দিয়ে আরো সমৃদ্ধ করে তুলি। তাতে দেখবেন, আমাদের সমাজের প্রেক্ষাপট, আমাদের চারপাশের পরিবেশ, আমাদের রাজ্য থেকে শুরু করে গোটা দেশের ভবিষ্যৎ অনেক উন্নত হবে। তখন নিজেরাই  নিজেদের  প্রতি গর্ব করে বলতে পারবেন যে একজন  সচেতন ভারতীয় নাগরিক হিসেবে দেশের উন্নয়নে আমার ও সমান ভূমিকা আছে। তথাকথিত  লাভ লোকসানের জটিল অঙ্কটা দেখবেন খুব সহজেই সমাধান হয়ে গেছে। আজ এখানেই শেষ করলাম বক্তব্য টা। আগামী কাল আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে  নতুন কোনো প্রেক্ষাপটে।বিদায় বন্ধুরা।




                                                                  🙏  নমস্কার 🙏



---------------------------------------------------------------------------------------------------------------------

ENGLISH TRANSLATION-

I don't know why I know the mind is very bad. I asked myself many times why I 
am so upset? My mother has had a dental operation, she can't speak?  Mental exhaustion for not being able to get out of the house for a long time?  Or in this complicated situation of the country, who can't help the poor people like their own mind?  I know I'm helping as much as I can. I don't want to be a partner in sinful deeds, so I just put it here. But this morning I will share with you a different kind of experience.  I sat down to write. At eight thirty-five o'clock in the morning I saw a middle-aged gentleman who had gone out to sell fish in silence.  The thing that surprised me was that I usually saw selling something by saying it in her mouth, but why is there no voice in her mouth?  So without suppressing myself, I called the gentleman and asked him to see if there were any fish.  Hearing that, he soon appeared in front of me.  People of medium height, bald on the head, but the impression of a lot of anxiety on the face!  I saw two rui fish weighing 950 grams near him.  I immediately agreed to take a fish because during this lock down you know that in our Hooghly district of West Bengal also Corona has started to gradually increase its range - many have been infected.  

Migrating workers in India

Our area is no exception! So with the help of the government administration and the police administration, everything from the nearest market is slowly moving towards closure. Let me tell you a lot more;  The hand is constantly shaking it.  Being suspicious, I asked, "Well, brother, what did you do before?"

 He said- "I used to work in a gold shop, now everything is closed so I am forced to sell fish to run my family. And as I was talking I saw tears in the corner of his eyes!  I think it will be fine if I wash it with water. "I gave him water like that.  With the money in one place, the gentleman left with a smile on his face and said, "brother is selling well."  This incident may seem like a very common occurrence but it is the current situation in our state.  Many people like him are unemployed today!  Maybe many Rabin like him today are preoccupied with running the household, busy with food resources;  I am ready to make a living in any honest way. There is a lesson to be learned from this. Say, no work is small.  I can't do that just because I'm educated!  It's not my job! In the name of this sense of self-esteem, the ego that doesn't come into us unknowingly, let's try to overcome it all together.  The question that naturally comes to your mind is whether it will improve the current state of society?  Maybe not or maybe not!  But I think so; where is the fault in trying?  Let me explain a little why.  The writing may become a little longer - read it with a little effort.  For example, if we see someone in trouble, we give him comfort, if it is too much, help him. With some money, we forget at the last moment and get busy among ourselves.  But do we ever try to understand who he is by putting himself in his place?  Maybe many of you will agree with me that Karina.  Let's try to do that a little bit together.  Enrich the word sympathy with empathy.  You will see that the context of our society, the environment around us, the future of the whole country starting from our state will be much better.  Then you can proudly say that as a conscious Indian citizen, I have an equal role in the development of the country.  You will see the complex figure of so-called profit loss is easily solved.  I ended my speech here today.  See you tomorrow in a new context with a new story. Goodbye friends.


Please visit the following links: 

1. https://www.journalreview.com/stories/jobless-after-virus-lockdown-indias-poor-struggle-to-eat,116711

2. https://time.com/5812394/india-coronavirus-lockdown-modi/




**********************************************************************************









শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

25-4-2020

আমি পেশায়  একজন অতি  সাধারণ গণিত শিক্ষক। আমার দৈনিক জীবন খুব কৌতূহলী পূর্ণ বলতে পারেন কিছুটা বাস্তবিক আর বাকিটা হয়তো কাল্পনিক যেন সেই দিবাস্বপ্নের মতো।



 




চলুন বেশি কথা না বাড়িয়ে আজ কের গল্প টা করেই ফেলি।সকাল তখন সাড়ে আট টা বাজে বাবার বাবু উঠে পর ডাক তা তে আর দরজা ঠেলাতে আওয়াজ এ ঘুম তা ভাঙলো। বুঝতেই পারছেন দেশ জুড়ে অচলাবস্থা বা লক ডাউন এর সময় এখন স্কুল বেরোনোর তাড়া নেই।এরই মধ্যে আজ মা এর দাঁত  তোলার তারিখ টা পরে গেছে।  দাঁত টা  না তুললেই নয়, যন্ত্রনা তে কষ্ট পাচ্ছিলো কিছুদিন হলো।ভাগ্যক্রমে, ডাক্তারবাবু বসছেন তাই আগের দিন ওষুধ দিয়ে আজ দাঁত টা সমূলে উৎপাটিত করবেন আশা করা যায় ।সেই উদ্দেশ্যেই বাবার বেরোনোর খুব তাড়া কারণ মা আমাকে ডেকে একদিন  বলেছে দাঁত তোলার দিন তা   তোর বাবাই যাক তাহলে ভয় টা কম লাগবে। বয়স হলেও জানেন বাবা মা এর  মিল টা  এখনো সেই আগের মতোই। আমিও আর তাই দেরি না করে তাড়াতাড়ি করে উঠে দরজা তা বন্ধ করে দিয়ে এলাম,পরিচিত এক টোটো কে বলা আছে ও বাবা মা কে নিয়ে যাবে।ও দিকে ডিম্পি-র সাথে কথা না বললে আমার  সত্যি দিনটাই অসম্পূর্ণ । বড্ড ভালোবাসা আসলে আমাদের মধ্যে, এই তো গেল সোমবার রেজিস্ট্রি হবার কথা ছিল কিন্তু লক ডাউন এর এই পরিস্থিতি তে মনটা কেও নিশ্চুপে লক করে রাখা ছাড়া আর উপায় কি বলুন!তাই অবুঝ অভিমানি মন নিয়ে মাঝে মাঝেই প্রতি মুহূর্তের সুখ দুঃখের আদান প্রদান কখনো বা সিনেমা দেখার আবার কখনো বা হাসি ঠাট্টার মাঝে ওকে না দেখতে পাবার কষ্টটা  কে ভুলে থাকার অভিনয় করা, এভাবেই চলে যাচ্ছে দিনগুলো।দেখতে দেখতে আমাদের দেশে লক ডাউন তাও ৩১ দিন হলো বলুন।দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর  কথা ভাবুন তো , দীর্ঘদিন কোনো রোজগার নেই মানুষ গুলো বাঁচবে কেমন করে! করোনার ত্রাসে অনাহারে যেন প্রাণ না যায়। আমার এটাই দোষ জানেন,কথা বলতে বলতেই বড্ডো নস্টালজিক, সেন্টিমেন্টাল যাই বলুন হয়ে পড়ি; বিরক্ত হবেন না।আচ্ছা কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল, আজকের মতো এখানেই শেষ করছি। অনেক কাজ পরে আছে জানেন মা বাবার আসার সময় হলো এই একটু আগে  ফোনে  শুনলাম দাঁত তোলা হয়ে গেছে  সেলাই হয়েছে রক্ত ও বেরিয়েছে মা এর অনেক। ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম।  যদি আমার রোজনামচা তে সামান্য কিছু ইন্টারেস্ট পেয়ে থাকেন তো আবার কাল দেখা হচ্ছে। 

                                                      


                                            🙏  নমস্কার 🙏







-----------------------------------------------------------------------------------------------------

English Translation:-


I am a very simple math teacher by profession.My daily life is full of curiosity,you can say it is a bit real and the rest is imaginary,like that daydream.Let's not talk too much, let's finish the story today.It broke.Understandably,there is no rush to get out of school at a time of stagnation or lock down across the country. In the meantime, the date of extracting mother's teeth has passed today.Luckily, the doctor is sitting, so it is expected that he will get rid of the tooth with medicine the day before. I am in a hurry to go out for that purpose because my mother called me one day and told me that it was your father's day.Let it be less fear.Even though he is old, he knows that his parents are still the same.I also got up early without any delay and closed the door, a familiar Toto has been told who will take my parents. My real day is incomplete if I don't talk to Dimpi .An enormous flow of love is actually between us, this was supposed to be registered last Monday, but in this situation of lock-down, there is no other way but to keep the mind locked silently, so tell me! The pain of not being able to see him again in the midst of laughter and jokes, pretending to forget who he is, this is how the days go by.  Tell me, it is 31 days that the country is locked down. Think about the people who have been eating day after day, there is no income for a long time, how can people live! Corona's fear of starvation does not die.  You know this is my fault,I become nostalgic and very much sentimental too whatever I say;don't be upset.Well, it took a long time to talk, I'm finishing here like today.There is a lot of work to be done. You know, it is time for my parents to come.  Okay, I said goodbye like today.If you have a little interest in my diary, see you tomorrow.