আমি পেশায় একজন অতি সাধারণ গণিত শিক্ষক। আমার দৈনিক জীবন খুব কৌতূহলী পূর্ণ বলতে পারেন কিছুটা বাস্তবিক আর বাকিটা হয়তো কাল্পনিক যেন সেই দিবাস্বপ্নের মতো।
চলুন বেশি কথা না বাড়িয়ে আজ কের গল্প টা করেই ফেলি।সকাল তখন সাড়ে আট টা বাজে বাবার বাবু উঠে পর ডাক তা তে আর দরজা ঠেলাতে আওয়াজ এ ঘুম তা ভাঙলো। বুঝতেই পারছেন দেশ জুড়ে অচলাবস্থা বা লক ডাউন এর সময় এখন স্কুল বেরোনোর তাড়া নেই।এরই মধ্যে আজ মা এর দাঁত তোলার তারিখ টা পরে গেছে। দাঁত টা না তুললেই নয়, যন্ত্রনা তে কষ্ট পাচ্ছিলো কিছুদিন হলো।ভাগ্যক্রমে, ডাক্তারবাবু বসছেন তাই আগের দিন ওষুধ দিয়ে আজ দাঁত টা সমূলে উৎপাটিত করবেন আশা করা যায় ।সেই উদ্দেশ্যেই বাবার বেরোনোর খুব তাড়া কারণ মা আমাকে ডেকে একদিন বলেছে দাঁত তোলার দিন তা তোর বাবাই যাক তাহলে ভয় টা কম লাগবে। বয়স হলেও জানেন বাবা মা এর মিল টা এখনো সেই আগের মতোই। আমিও আর তাই দেরি না করে তাড়াতাড়ি করে উঠে দরজা তা বন্ধ করে দিয়ে এলাম,পরিচিত এক টোটো কে বলা আছে ও বাবা মা কে নিয়ে যাবে।ও দিকে ডিম্পি-র সাথে কথা না বললে আমার সত্যি দিনটাই অসম্পূর্ণ । বড্ড ভালোবাসা আসলে আমাদের মধ্যে, এই তো গেল সোমবার রেজিস্ট্রি হবার কথা ছিল কিন্তু লক ডাউন এর এই পরিস্থিতি তে মনটা কেও নিশ্চুপে লক করে রাখা ছাড়া আর উপায় কি বলুন!তাই অবুঝ অভিমানি মন নিয়ে মাঝে মাঝেই প্রতি মুহূর্তের সুখ দুঃখের আদান প্রদান কখনো বা সিনেমা দেখার আবার কখনো বা হাসি ঠাট্টার মাঝে ওকে না দেখতে পাবার কষ্টটা কে ভুলে থাকার অভিনয় করা, এভাবেই চলে যাচ্ছে দিনগুলো।দেখতে দেখতে আমাদের দেশে লক ডাউন তাও ৩১ দিন হলো বলুন।দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর কথা ভাবুন তো , দীর্ঘদিন কোনো রোজগার নেই মানুষ গুলো বাঁচবে কেমন করে! করোনার ত্রাসে অনাহারে যেন প্রাণ না যায়। আমার এটাই দোষ জানেন,কথা বলতে বলতেই বড্ডো নস্টালজিক, সেন্টিমেন্টাল যাই বলুন হয়ে পড়ি; বিরক্ত হবেন না।আচ্ছা কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল, আজকের মতো এখানেই শেষ করছি। অনেক কাজ পরে আছে জানেন মা বাবার আসার সময় হলো এই একটু আগে ফোনে শুনলাম দাঁত তোলা হয়ে গেছে সেলাই হয়েছে রক্ত ও বেরিয়েছে মা এর অনেক। ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম। যদি আমার রোজনামচা তে সামান্য কিছু ইন্টারেস্ট পেয়ে থাকেন তো আবার কাল দেখা হচ্ছে।
🙏 নমস্কার 🙏
-----------------------------------------------------------------------------------------------------
English Translation:-
I am a very simple math teacher by profession.My daily life is full of curiosity,you can say it is a bit real and the rest is imaginary,like that daydream.Let's not talk too much, let's finish the story today.It broke.Understandably,there is no rush to get out of school at a time of stagnation or lock down across the country. In the meantime, the date of extracting mother's teeth has passed today.Luckily, the doctor is sitting, so it is expected that he will get rid of the tooth with medicine the day before. I am in a hurry to go out for that purpose because my mother called me one day and told me that it was your father's day.Let it be less fear.Even though he is old, he knows that his parents are still the same.I also got up early without any delay and closed the door, a familiar Toto has been told who will take my parents. My real day is incomplete if I don't talk to Dimpi .An enormous flow of love is actually between us, this was supposed to be registered last Monday, but in this situation of lock-down, there is no other way but to keep the mind locked silently, so tell me! The pain of not being able to see him again in the midst of laughter and jokes, pretending to forget who he is, this is how the days go by. Tell me, it is 31 days that the country is locked down. Think about the people who have been eating day after day, there is no income for a long time, how can people live! Corona's fear of starvation does not die. You know this is my fault,I become nostalgic and very much sentimental too whatever I say;don't be upset.Well, it took a long time to talk, I'm finishing here like today.There is a lot of work to be done. You know, it is time for my parents to come. Okay, I said goodbye like today.If you have a little interest in my diary, see you tomorrow.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন